ফরিদগঞ্জ ব্যুরো
মহান মে দিবস উপলক্ষে ফরিদগঞ্জে শ্রমিক লীগের উদ্যোড়ে সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আয়োজনে বাসস্ট্যান্ড এলাকায় এক আলোচনা সভার আয়োজন করে।
সভায় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি কাজী হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহআলম মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আ. লতিফ খান, সহ-সভাপতি আবুল হোসেন, সমীর কুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির মীর, জাকির খান, সাংগঠনিক সম্পাদ হেলাল রাঢ়ী, অর্থ সম্পাদক বাবুল পাটওয়ারী, পৌর শ্রমিক লীগের সভাপতি কাউছার কাজী ও সাধারণ সম্পাদক নুরুন্নবী সাউদ।
০৩ মে, ২০২৩।
