হাজীগঞ্জে ‘মে’ দিবস উপলক্ষে শ্রমিক লীগের আলোচনা সভা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আয়োজনে ‘মে’ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত সোমবার (১ মে) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. শাহাদাত হোসেন রানা।
এসময় অতিথি হিসাবে উপস্থিত থেকে নেতৃবৃন্দের উদ্দেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন। বক্তব্যের শুরুতেই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্ট নিহত সব শহীদের মাগফেরাত কামনা করেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসি ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়ন থেকে আমরাও পিছিয়ে নেই। আমাদের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের নেতৃত্বে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের হাতকে শক্তিশালী করতে হবে। তাই, আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের এখন থেকেই কাজ শুরু করতে হবে।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শুকুর আলম গাজীর পরিচালনায় এসময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সোহাগ আহমেদ মাইনু, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি যুগল সাহা প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শাকিল হোসেন ও কবির হোসেন, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মনির হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক এমরান হোসেন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের আহবায়ক আহসান হাবীব খোকন, যুগ্ম আহ্বায়ক রুশদি হাসান, পৌর ২নং ওয়ার্ড সভাপতি জহির হোসেন, বড়কুল পশ্চিম ইউনিয়নের শ্রমিক নেতা ক্যাপ্টেন সফিকুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।

০৩ মে, ২০২৩।