
নারায়ন রবিদাস
‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই শ্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে উপজেলা সদর থেকে র্যালি বের হয় উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
আলোচনা শেষে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে ইউএনও উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান।
