
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশের মতো বিনামূল্যে ছাত্র ছাত্রীদের মাঝে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১ জানুয়ারি দুপুর ১২টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অঞ্জন কুমার দত্তের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, সোহাগ খান, বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর সরকার, শাহানারা আক্তার সুমি, শাহনারা আক্তার, নাছরিন খানম, পুষ্প রানী, আসমা খাতুন প্রমুখ।
