
ফরিদগঞ্জ ব্যুরো
মুজিব বর্ষ উপলক্ষে ফরিদগঞ্জের সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিন।
তিনি তার বক্তব্যে বলেন, মুজিব বর্ষে শুধু অনুষ্ঠান করলেই চলবে না, আমাদের ভালো মানুষ হওয়ার জন্য শপথ নিতে হবে। আমাদের দেশে নারীরা এগিয়ে আসছে। তাই আর পিছিয়ে থাকার সুযোগ নেই। লেখাপড়ার সাথে-সাথে সহশিক্ষা পাঠ্যক্রমে নিজেদের আরো বেশি অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে নিতে হবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি।
উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্যা আল মামুন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক ইউপি চেয়ারম্যান রমজান আলী খাঁন প্রমুখ।
এর আগে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
