নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে আবারো অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনা ঘটলো। রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের গুপ্তের বিল থেকে হাবিব মৃধা
(২৭) নামে এক যুবকের গলাকাটা ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক বাড়ি ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব হর্ণিদুর্গাপুরের মৃত মনির মৃধার ছেলে হাবিব মৃধা। যা ঘটনাস্থল থেকে এক দেড় কিলোমিটার দূরে।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরে গুপ্তের বিলে স্থানীয় দুইটি শিশু কচুর লতি খুঁজতে গিয়ে লাশ দেখতে পায়। পরে আশপাশের লোকজন লাশ দেখে স্থানীয় চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান আহমেদ সুমনকে জানায়। এরপর সুমন লাশের বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত হাবিরের বড় বোন রোকেয়া বেগম, ভাই বাবুল, ভাগ্নি আরিফা বেগম তন্নি, ভাতিজা রাকিব মৃধা লাশটি শনাক্ত করেছেন। হাবিব মৃধা হর্ণিদুর্গাপুর গ্রামের মৃত মনির মৃধার ২ ছেলে ও ৩ মেয়ের মধ্যে সকলের ছোট। সে অবিবাহিত।
রোকেয়া বেগম আরো জানায়, চাঁদপুর শেহরে তার বোন মরিয়মের বাসা থেকে গত শনিবার (৪ আগস্ট) দুপুরে তার বন্ধু মদিনা বাজার এলাকার আঃ রহিমের মুঠো ফোন পেয়ে বের হলে আর বাসায় ফিরেনি। পরে আত্নীয় স্বজনের বাসায় খোঁজা-খুঁজি করেও কোন সন্ধান পাইনি। অবশেষে গুপ্তের বিলে লাশের কথা শুনে ছুটে এসে দেখি আমার ভাইয়ের লাশ। তিনি জানান, খুনিরা আমার ভাইকে নির্মম ভাবে জবাই করে হত্যা করা করেছে।
নিহতের পারিবারিক সূত্র আরোও জানায়, আমাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বিল্লাল বরকন্দাজদের সাথে। এ নিয়ে এক ডজনের উপর মামলা রয়েছে।
চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য হাসান আহমেদ সুমন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল হোসেন টিপু জানান, বিল্লালদের সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১০/১২টি মামলা রয়েছে। এছাড়া নিহতের যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করতে গেলেও ঘটনাস্থলেই লাশটির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম হাবিব মৃধা। লাশটি উদ্ধারে পর পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে।
০৯ আগস্ট, ২০২১।
