ফরিদগঞ্জে যুবদল নেতার মায়ের কবর জিয়ারতকালে লায়ন হারুন কেউ পৃথিবীতে থাকব না, সবাইকে চলে যেতে হবে না

গত সোমবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা গ্রামে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাকছুদুর রহমান মুন্সীর মায়ের কবর জিয়ারত ও কুলখানিতে অংশগ্রহণ করেন।

স্টাফ রিপোর্টার :
গত সোমবার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা গ্রামে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক, চাঁদপুর জেলা যুবদলের সদস্য মাকছুদুর রহমান মুন্সীর মায়ের কবর জিয়ারত ও কুলখানিতে অংশগ্রহণ করেন।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে লায়ন হারুন বলেন, আজ আমরা অনেকে অনেক কথা বলছি, অর্থ-বিত্তের বড়াই করছি, কিন্তু একটা সময় আমাদের সবার আসবে যখন আমাদের সবাইকে চলে যেতে হবে না ফেরার দেশে। সেদিন কারো ডাক আমাদের কানে পৌঁছাবে না।
উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বাছির আহম্মেদ বেপারী, দপ্তর সম্পাদক আ. রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, তাজুল ইসলাম কাউন্সিলর, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টু পাঠান, উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক শাহ আলম কিরন, ফখরুল হাসান, আবুল হোসেন ভূঁইয়া, ফারুখ হোসেন খান, ইউপি চেয়ারম্যান আ. হান্নান মিয়া, হুমায়ুন কবির কাজি, পৌর বিএনপির টুটুল পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক এমএ কাইয়ুম, সোহেল খান, মনির হোসেন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ পাটওয়ারী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আ. সবুর পাটওয়ারী রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন পাঠান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সেলিম মাহমুদ রাড়ি, পৌর যুবদলের যুগ্ম রফিকুল ইসলাম পাটওয়ারী, পেয়ার আহমেদ তালুকদার, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারী, সাংগঠনিক সম্পাদক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতী দল, শ্রমিক দলসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মীরা।