আহসান হাবিব অরুনকে যুবলীগের ফুলেল শুভেচ্ছা

জেলা আ.লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুনকে ফুলেল শুভেচ্ছা জানান হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ। -ইল্শেপাড়

হাজীগঞ্জ ব্যুরো :
চাঁদপুর জেলা আ.লীগের কোষাধ্যক্ষ ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. আহসান হাবিব অরুনকে ফুলেল শুভেচ্ছা জানান হাজীগঞ্জ উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের যুবলীগ নেতৃবৃন্দ। রোটা. আহসান হাবিব অরুন সম্প্রতি জেলা আ.লীগের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সোমবার ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনছুর আহমেদ বিপ্লব ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ওমর ফারুক, জহিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন, তারেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন ইয়াছিন, সহ-সম্পাদক মো. ইয়াছিন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মো. ইউছুফসহ ইউনিয়ন ও সব ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।