প্রেস বিজ্ঞপ্তি
গত রোববার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপজেলা সদরের লক্ষ্মী নারায়ন জিউর আকড়া, দাসপাড়া যুবসংঘ আয়োজিত সার্বজনীন দুর্গোৎসব এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ ধানুয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন।
উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদের পক্ষ থেকে উপজেলার সব পূজামন্ডপে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা পৌঁছে দেন।
উপজেলা সদরের ঐতিহ্যবাহী লক্ষ্মী নারায়ন জিউর আকড়া পূজামন্ডপে সাংবাদিক প্রবীর চক্রবর্তী ও দাসপাড়া যুবসংঘ আয়োজিত পূজা মন্ডপে প্রফেসর লিটন চন্দ্র দাসের উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনায় লায়ন হারুন বলেন, বাংলাদেশের মানুষ সকল ধর্ম ও বর্ণের মানুষ প্রাচীনকাল থেকেই শারদীয় এইসব দুর্গোৎসবগুলোতে আনন্দ উৎসব উদযাপন করে আসছেন। ধর্মীয় এইসব উৎসবে এখানে তৈরী হয় সম্প্রীতির এক অবিচ্ছেদ্য মেলাবন্ধন। আপনাদের সাথে সম্প্রীতির মেলাবন্ধন ও আনন্দটাকে ভাগাভাগি করতে এসেছি। সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ^াসী বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র প্রতিটি নেতা-কর্মী সব সময় সুখে দুঃখে আপনাদের পাশে রয়েছে, অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও আর্থিক সহযোগিতা পৌঁছে দেন।
উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান যুগ্ম-আহ্বায়ক শাহ আলম মুকুল, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, শাহবুদ্দিন বাবুল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজি, উপজেলা তাঁতী দলের সভাপতি আব্দুলি মোমিন গাজী, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আ. রহমান, প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, বিএনপি নেতা শাহ ইকবাল লিটন, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক এমএ টুটুল পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমএ কাইয়ুম, পৌর বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ পাটওয়ারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুল পাটওয়ারী, ছাত্রদল নেতা শাওন পাঠান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মাহমুদ বাঢ়ী, যুগ্ম আহবায়ক হারুন পাঠান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক খান, যুবদল নেতা মাসুদ রানা, আব্দুল কাদের, আবুল খায়ের মেম্বার, তারেক হোসেন, মাসুদ পাটওয়ারী, তারেক হোসেন মিষ্টার, চান্দ্রা কলেজ ছাত্রদলের সভাপতি মহিন আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা সুজন আখন্দ সোহাগ জাহাঙ্গির, ইয়াসিন সেখ, এমরান হোসেন, আব্দুল কুদ্দুস, রুম্মান সর্দার, রাকিবুল ইসলাম খালেদ, মহসিন কারী, সোহেল রানা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা বেগম পারুল, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
০৯ অক্টোবর, ২০১৯।
