
স্টাফ রিপোর্টার
মা ইলিশ রক্ষা ও সংরক্ষণে ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত করা, ক্রয়-বিক্রয় ও বিপণন করা নিষিদ্ধ। এ সময়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হবে। এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে। গত সোমবার বিকেলে ইউনিয়নের জাহাজমারা ঘাটে এ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো. হযরত আলী বেপারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ, মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তি বাচ্চু মাস্টার, মৎস্যজীবী আ. মালেক দেওয়ান, জাতীয় মৎস্যজীবী সমিতি চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. তছলিম বেপারী প্রমুখ।
অনুষ্ঠানে মা ইলিশ রক্ষার্থে উপস্থিত জেলেদের উদ্বুদ্ধ করা হয়। বক্তারা বলেন, নিষেধাজ্ঞা সময় চলাকালীন কোনো জেলে নদীতে নামতে পারবে না। আইন অমান্য করলে শাস্তি পেতে হবে।
০৯ অক্টোবর, ২০১৯।
