ফরিদগঞ্জে শহীদ জিয়ার ৮৪তম জন্মবার্ষিকী পালিত

বহুদলীয় গণতন্ত্র ও সৃজনশীল রাজনীতির প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান
…………….আলহাজ আজিজুর রহমান আজিজ



গতকাল রোববার বিকালে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে মহান স্বাধীনাতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের রূপকার, মুক্তিযুদ্ধের মহানায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ আজিজুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের ক্রান্ত্রিলগ্নে নেতৃত্বহীন জাতীর কান্ডারী হয়ে রাখালরাজা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে অসীম বীরত্বের সাথে মুক্তিযুদ্ধ শুরু করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ও সৃজনশীল রাজনীতি প্রতিষ্ঠা করেন।
এসময় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দন পাটওয়ারী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান মজু মেম্বার, সহ-সভাপতি জাকির হোসেন ভিপি, যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলম মুকুল, পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহবুদ্দিন বাবুল, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, সহ-সভাপতি সেলিম মাহমুদ রাড়ী, যুগ্ম সম্পাদক টুটুল পাটওয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক পেয়ার আহমেদ, পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ পাটওয়ারী প্রমুখ।
বক্তারা ফরিদগঞ্জে বিএনপির কান্ডারী, মাটি ও মানুষের নেতা সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে সব কর্মসূচী ঐক্যবদ্ধভাবে পালনে অঙ্গীকারাবদ্ধ হন।
পৌর বিএনপির সভাপতি, সাবেক যুবদল নেতা নাছির উদ্দিন পাটওয়ারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্র রক্ষার প্রতীক দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী আগামীদিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রিয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে ফরিদগঞ্জে বিএনপির আগামীদিনের সকল কর্মসূচী ঐক্যবদ্ধভাবে সফল করার আহবান এবং উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
শহীদ জিয়ার ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফরেত, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও জিয়া পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হারুন পাঠান, সাখাওয়াত হোসেন বাবুল, উপজেলা যুবদল ফারুক খান, আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের সাহাদাৎ হোসেন ভূঁইয়া, চান্দ্রা কলেজ ছাত্রদলের সভাপতি মহিন আহমেদ ভূঁইয়া প্রমুখ।