ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

ফরিদগঞ্জ ব্যুরো
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও তাসলিমুন নেসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
এসময় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহিদুল্যাহ তপাদার, কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, পৌর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সুবিদপুর পূর্ব ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পূর্ব মূহূর্তে আমাদের জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। এর পিছনে রয়েছে স্বাধীনতা বিরোধী রাজকার, আল-বদর ও আল-সামাসরা। তাদের ইন্দনেই আমাদের দেশের সম্পদ খ্যাতিমান শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের বেছে বেছে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ফরিদগঞ্জের কুখ্যাত রাজাকার মাও. মান্নানের পরিবারের নামে থাকা স্কুল ও মাদ্রাসার নাম হাইকোর্টের রায়ে মুছে দেয়া হলেও অদ্যাবদি কাগজপত্রে তা বহাল রয়েছে। আমি প্রশাসনকে অনুরোধ করবো, যাতে এগুলো দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের কলংকমুক্ত করা হয়।

১৫ ডিসেম্বর, ২০২২।