ফরিদগঞ্জে শামছুল ভূঁইয়ার সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ফরিদগঞ্জ ব্যুরো
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে জাতীয় প্রেবক্লাবের সভাপতি সাংবাদিক মুহাম্মদ সফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেয়ায় ফরিদগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সয়সদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংঠনের নেতাকর্মীরা। এসময় তারা ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি করে বিক্ষোভ করতে থাকে।
গতকাল শুক্রবার সন্ধ্যাায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে একই সময় উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে বিক্ষোভ মিছিল করে চাঁদপুর-রায়পুর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে।
এদিকে রাত সাড়ে ৭টার দিকে ফরিদগঞ্জ বাজার মোড়ে রাস্তা অবরোধ করতে গেলে সাংবাদিক সফিকুর রহমানের সমর্থকরা তাদের বাঁধা দেয়। পরে থানা পুলিশ এসে তাদের নিয়ন্ত্রণে আনে।
পৌর এলাকার বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, ওলামা লীগের নেতৃবৃন্দ অংশ নেয়।