ফরিদগঞ্জে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

গতকাল বুধবার ফরিদগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। -ইল্শেপাড়

ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ৫ হাজার শীতার্ত লোকজনের মাঝে কম্বল বিতরণ করেছেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। গতকাল বুধবার সকালে কম্বল বিতরণের আগে আলোচনা সভায় তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারই সব শ্রেণি পেশার মানুষের কথা ভাবে। সে অনুসারে কাজ করে। সড়কের উন্নয়নে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো এবং বছরের প্রথম দিন সবার হাতে বই পৌঁছে দেয়াসহ নানা কাজ করছে। সেই ধারাবাহিকতায় শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে শীতার্তদের মাঝে কম্বল দেয়ার উদ্যোগ নিয়েছে। লোক দেখানো নয় মানসম্পন্ন শীতবস্ত্র দেয়ার চেষ্টা করছে সরকার। আপনারা শেখ হাসিনার উপর বিশ্বাস ও আস্থা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।
উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা বক্তব্য রাখেন।