ফরিদগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার যুবলীগ নেতা মৃত্যুশয্যায়

 

ফরিদগঞ্জ ব্যুরো
জমি সংক্রান্ত বিরোধের মিমাংসা করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এমরান হোসেন ভূঁইয়া (৪৫) এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সন্ত্রাসীরা তার বুকে ও মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার উপজেলার পশ্চিম সন্তোষপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে এমরান হোসেনের মা ফাতেমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, পশ্চিম সন্তোষপুরে একটি জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা করতে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এমরান হোসেন ভূঁইয়া সালিশী বৈঠকে যান। বৈঠকের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হঠাৎ করেই তার উপর হামলা করে। তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে মাথায় ও ঘাড়ে আঘাত করে। এতে সে মারাত্মক আহত হয়। এছাড়া তার মোটর সাইকেলটিও ভাঙচুর করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে গত ২৩ ফেব্রুয়ারি এমরান হোসেনের মা ফাতেমা বেগম বাদী হয়ে নুর মোহাম্মদসহ ৪ জনকে অভিযুক্তকে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
২৮ ফেব্রুয়ারি, ২০২১।