হাজীগঞ্জ ব্যুরো
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হাজীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী
হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল চৌধুরী বাড়িতে সার্বজনীন পূজা মন্দির এলাকায় এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এবং প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় আবারো সভাপতি পদে রোটা. রুহিদাস বনিক, সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত ও সাংগঠনিক সম্পাদক মিহির চন্দ্র রায় নির্বাচিত হন।
সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, প্রচার সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর। এ সময় অতিথিবৃন্দ উপজেলা, পৌরসভা ও সকল ইউনিয়ন নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উপজেলা শাখার সভাপতি রোটা. রুহিদাস বনিকের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক সমীর লাল দত্তের সঞ্চালনে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অর্পন সাহা, পৌর সভাপতি রাধাকান্ত রাজু, বাকিলা ইউনিয়নের সাধারণ সম্পাদক সমীর বর্ধন, কালচোঁ উত্তর ইউনিয়নের সভাপতি প্রবীর চন্দ্র দেবনাথ, সদর ইউনিয়নের সভাপতি হিমাংশু বিকাশ পাল, বড়কুল পূর্ব ইউনিয়নের সভাপতি শ্যামল সাহা ও বড়কুল পশ্চিম ইউনিয়নের সভাপতি যাদব কৃষ্ণ সাহাসহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ।
এরপর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহার পরিচালনায় উপজেলা, পৌর ও সব ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে উপজেলা শাখার কমিটি গঠনকল্পে ৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হন পরিমল চন্দ্র দেবনাথ, সদস্য সচিব অমল ধর ও সদস্য সুমন অধিকারী।
পরবর্তীদের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সম্মেলন প্রস্তুতি কমিটির তিন সদস্যসহ উপস্থিত উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে আগামি দুই বছরের জন্য হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, সাংগঠনিক সম্পাদক মিহির চন্দ্র রায় নির্বাচিত হন। তাদের সাথে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী ছিলেন না।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুুখেন্দ নারায়ন রায় চৌধুরী। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সঞ্জয় কর্মকার, প্রধান সমন্বয়ক প্রান কৃষ্ণ সাহা, কোষাধ্যক্ষ বাবুল সাহা, নবদুর্গার সাধারণ সম্পাদক অ্যাড. সুমন দেবনাথ সহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৮ ফেব্রুয়ারি, ২০২১।
