ফরিদগঞ্জে সমবায়ীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি বিআরডিবির অধীনে সমবায়ীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই প্রশিক্ষণ সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় কেন্দ্রিয় সমিতির হলরুমে শুরু হয়ে বিকেলে শেষ হয়। ঐদিন ৩০ জন সমবায়ীকে এই প্রশিক্ষণ দেয়া হয়।
এতে প্রধান প্রশিক্ষক ছিলেন জেলা পল্লী উন্নয়ন অফিসার (উপ-পরিচালক) মো. মোকাব্বের হোসেন। প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুল ইসলাম, আরডিও মশিউর রহমান ভূইয়া ও এআরডিও আবু শামিম।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কামরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মোতালেব, পরিসংখ্যান কর্মকর্তা আবুল কাশেম। পরিচালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম।
উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রিয় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, পরিচালক সাইফুল ইসলাম পাটওয়ারী, মাওলানা হানিফ, ফজলুল হক, সাবেক পরিচালক তসলিম আহমেদ, মাঠ কর্মকর্তা কাউসার আহমেদ, শফিকুল ইসলাম, আজাদুর রহমান, জহির হোসেন প্রমুখ।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরিকে ফুল দিয়ে বরণ করা হয়।
৯ ডিসেম্বর, ২০২০।