আগামি পৌর নির্বাচনে যে কোন মূল্যে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে
…….. আবুল খায়ের পাটওয়ারী
ফরিদগঞ্জ ব্যুরো
আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার (৭ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতির বাসভবনে অনুুষ্ঠিত এই সভায় পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এসময় তিনি পৌর আওয়ামী লীগের কমিটি উপস্থাপন করে বলেন, মজিবুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে গঠিত পৌর আওয়ামী লীগের কমিটিই বর্তমানে কাজ করছে। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। তাই এই নিয়ে অন্য কোন কথা বলার প্রয়োজন নেই। আগামি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। যে কোন মূল্যে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, আপনারা জানেন রাজাকারের দোসরা আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা এখন আমাদের আদর্শের স্থানে আঘাত এনেছে। তারা জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার দুঃসাহস দেখিয়েছে। তাদের আর কোন সুযোগ দেয়া যাবে না। তাই আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরা এখন থেকে প্রস্তুতি নিন।
পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জসিম পাটওয়ারীর পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামাল পাঠান, উপজেলা ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল মিয়াজী, ইকবাল হোসেন, প্যানেল মেয়র আ. মন্নান পরান প্রমুখ।
৯ ডিসেম্বর, ২০২০।
