আ. ছোবহান লিটন
ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। রোববার (১১ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজার, বাসস্ট্যান্ড, রুপসা রাস্তার মোড়, কালির বাজার চৌরাস্তা ও ভাটিয়ালপুর চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি না মানার অপরাধে এবং দোকান খোলা রাখার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭টি মামলায় ২ হাজার ৯শ’ টাকা জমিরানা আদায় করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, সরকারি নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে।
১২ জুলাই, ২০২১।
