স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুরে প্রধানমন্ত্রী উপহার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও সম্প্রতি করোনাকালীন সময়ে কর্মহীনদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৯টায় সামাজিক দূরত্ব বজিয়ে রেখে নগদ অর্থ বিতরনের উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
এ সময় শাহমাহমুদপুর ইউনিয়ন ট্র্যাগ অফিসার সুমন চন্দ্র, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজি, ইউপি সচিব ফজলুল হক, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার হোসেন, ইউপি সদস্য নাজির হোসেন, আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী, মহিলা সদস্য পারুল বেগম প্রমুখ।
চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের জন্য সমান পরিমাণ ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। সদরের ১৪টি ইউনিয়নের জন্য মোট ৪৯ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এ অনুদানের টাকা সঠিকভাবে তালিকা করে বিতরণের নির্দেশনা দিয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা বিষয়টি গুরুত্ব সহকারে দেকভাল করছেন এবং প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের স্বচ্ছভাবে দায়িত্ব পালন করতে অনুরোধ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও ত্রাণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
১২ জুলাই, ২০২১।
