নবী নোমান
ফরিদগঞ্জে তেলের ভাউচার ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সিএনজি চালক জাহাঙ্গীর আলম, যাত্রী রুমা বেগম ও মামুন। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল ৭টায় চাঁদপুর-রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তেলের ভাউচার (নোয়াখালী-ট-০৫-০০৬৭) ও সিএনজি স্কুটার (লক্ষ্মীপুর-থ-১১-৬৮৬৭)-এর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রায়পুর থেকে আসা তেলের ভাউচারের চাকা ফেটে এবং ফরিদগঞ্জ থেকে রায়পুরমুখী সিএনজি অটোরিক্সাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মুখোমুখি দুর্ঘটনায় পতিত হয়। এসময় তেলের ভাউচার ও সিএনজিটি পার্শ¦বর্তী খালে পড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুছড়ে যায়।
এসময় উপস্থিত লোকজন সিএনজির চালক লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরমহনা গ্রামের জাহাঙ্গির আলম, যাত্রী ফরিদগঞ্জ উপজেলার চর বড়ালী গ্রামের আব্দুস ছোবহান স্বপনের (স্ত্রী) রূমা বেগম ও চর সাফুয়া গ্রামের মামুনকে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও রুমা বেগমকে মৃত ঘোষণা করে। অপর গুরুতর আহত মামুন চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানিয়েছেন, তেলের ভাউচার চালক পলাতক রয়েছেন। সিএনজি ও তেলের ভাউচারটি পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।
০২ ডিসেম্বর, ২০২০।
