আহসান হাবীব সুমন
কচুয়া উত্তর ইউনিয়নের বরুচর পশ্চিমপাড়ায় জামেয়া মাদানিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক নাঈমুল ইসলাম মাদানীর সভাপতিত্বে ফিতা কেটে মাদ্রাসার উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীর মঞ্জিল আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাও. আ. মতিন।
এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাঈমুল ইসলাম মাদানী বলেন, আমাদের এলাকার ছোট ছেলে মেয়েদের দ্বীনই শিক্ষার পাশাপাশি বাংলা-ইংরেজি শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসার জন্যে আমরা এলাকাবাসীর সহযোগিতায় এ প্রতিষ্ঠান চালু করেছি।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, সহ-সভাপতি আরিফুল ইসলাম দিপু, বরুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় জামিয়া মসজিদের খতিব মাও. লোকমান হোসেন, মাও. আব্দুল কাইয়ুম, প্রবাসী শাহাদাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
০৩ ডিসেম্বর, ২০২০।
