ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে সোমবার (৯ নভেম্বর) বাস স্ট্যান্ডে পরিবহন চালক ও ফুয়েল বিক্রেতাদের নিয়ে সড়ক দুর্ঘটনা রোধে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় দুর্ঘটনা ও করোনা রোধে পরিবহন ড্রাইভার ও ফুয়েল বিক্রেতাদের ‘নো মাস্ক, নো প্যাসেঞ্জার’ ও ‘নো হেলমেট, নো ফুয়েল’ বিষয়ে অঙ্গীকার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোহম্মদ শহিদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ট্রফিক পুলিশের পরিদর্শক মো. ঈসরাফিল, পরিদর্শক (তদন্ত) বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাংবাদিক নুরুন্নবী নোমান, সাংবাদিক এমকে মানিক পাঠান প্রমুখ।
১০ নভেম্বর, ২০২০।