ফরিদগঞ্জে হাম-রুবেলা টিকাদান বিষয়ক এডভোকেসি সভা


ফরিদগঞ্জ ব্যুরো
আগামি ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিতব্য হাম-রুবেলা টিকাদানকে সামনে রেখে ফরিদগঞ্জে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও আরএমও ডা. কামরুল হাসানের পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেল পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানা অফিসার ইনচার্জ আব্দুর রকিব, উপজেলা শিক্ষা অফিসার মো. মনির উজ্জামান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
হাম-রুবেলা টিকা নিয়ে তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগতত্ত্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন।