ফরিদগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ থানা পুলিশ ১শ’ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে। গত শুক্রবার রাতে উপজেলার সাচনমেঘ গ্রাম থেকে আটকের এই ঘটনা ঘটে। আটকরা হলো- উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ভূঁলাচো গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আ. রব পাটওয়ারীর ছেলে জসিম উদ্দিন পাটোয়ারী (৪২), একই গ্রামের জলার বাড়ির আ. মান্নানের ছেলে রাকিব হোসেন (১৮) এবং উভারামপুর গ্রামের বেপারি বাড়ির মোবারক হোসেনের ছেলে রুহুল আমিন (৩৫)। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
থানা পুলিশ জানায়, পুলিশের বিশেষ অভিযান চলাকালে ২ জুলাই শুক্রবার রাতে ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পুরদর্শক নুরুল ইসলাম ও আবদুল কুদ্দুসের নেতৃত্বে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ গ্রামের মামুন এন্ড ব্রাদার্স ব্রিক ফিল্ডের সামনে টোরা মুন্সিরহাট বাজার সংলগ্ন কামতা বাজার বেড়ী বাঁধের পাঁকা রাস্তার উপর আটকদের গতিবিধি সন্দেহ হওয়ায় তাদের চ্যালেঞ্জ করে তল্লাশিকালে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার (৩ জুলাই) সকালে চাঁদপুর আদালতে পাঠানো হয়।

০৪ জুলাই, ২০২১।