ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার শাখা উদ্বোধন

সমাজে সু-শিক্ষার খুব প্রয়োজন রয়েছে 

–উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার ভাটিরগাঁও ও রুদ্রগাঁও গ্রামে ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর দ্বিতীয় শাখা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে মাঠে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ।
এসময় তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে। আপনারা যদি সঠিকভাবে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন, তাহলে এই গ্রামের শিক্ষার হার অনেক বৃদ্ধি পাবে। আপনারা সু-শিক্ষিত লোক দিয়ে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারলে এ অঞ্চলের মানুষ সু-শিক্ষায় শিক্ষিত হবে। আমাদের সমাজে সু-শিক্ষার খুব প্রয়োজন রয়েছে। আমি আশা করবো আপনারা তা বাস্তবায়ন করতে সক্ষম হবেন।
প্রতিষ্ঠাতা সদস্য হাছান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পীর আলহাজ মাও. মো. আফজাল আহম্মদ সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জমান খান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আহাম্মদ পাটওয়ারী ও মোহাম্মদ উল্যা পাটওয়ারী।