ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাজমত কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে কলেজ মিলনায়তনে উপাধ্যক্ষ মুনীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্ল্যাহ খান।
কলেজ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহকারী অধ্যাপক ও পরীক্ষা কমিটির প্রধান মিজানুর রহমান, ইংরেজী বিভাগের প্রভাষক মো. মহিউদ্দিন, বাংলা বিভাগের প্রভাষক মারজিয়া আক্তার ও অর্থনীতি বিভাগের নাছরিন আক্তার।
এছাড়া অভিভাবকদের মধ্যে মো. শামছুল ইসলাম, মো. হোসেন, পারভীন বেগম, মো. রফিকুল ইসলাম, আমির হোসেন বক্তব্য রাখেন।
অভিভাবক সমাবেশ শেষে ব্যবসায় শিক্ষা শাখায় মেধা তালিকায় প্রথম হওয়া সুমাইয়া ইসলাম, দ্বিতীয় স্থান লাভ করা খালেদা আক্তার ও তৃতীয় স্থান লাভ কারী রিমি আক্তারকে পুরস্কৃত করা হয়।
