সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ ও বাউন্ডারী নির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় মৈশাদী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সভা সভাপতিত্ব করেন মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, আওয়ামী লীগ নেতা রাকিব উদ্দিন জুয়েল ঢালী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান বেপারী, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান, মনির উদ্দিন বিদ্যুৎ, নুরুজ্জামান খান বাবলু, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ খান আব্দুস সাত্তার মাস্টার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, ইউপি ট্যাগ অফিসার খোকন চন্দ্র, ইউপি প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম, শিল্পী বেগম, হাকিম গাজী, ওয়ার্ড সদস্য ফারুক সরকার, বজলুল গনি জিলন, বারেক খান, দেলোয়ার হোসেন, মোশারফ হোসেন, সেলিম, আবুল হোসেন মনা, কালাম বেপারী, নারী সদস্য শাহিদা বেগম, মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জাকির মাস্টার, সাধারণ সম্পাদক ও মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাশেদ জাহান তুষার, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, যুগ্ম-আহ্বায়ক বিপ্লব, কামরুল হাসান মিঠু, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধা প্রমুখ।
এ সময় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, মৈশাদীকে আলোকিত ও ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ পর্যন্ত কাজ করছি। মৈশাদীর মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্য ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা চালু করেছি। আমার যা কিছু স্বপ্ন, সব কিছুই মৈশাদীকে নিয়ে। মৈশাদীকে মানুষ আমার প্রাণের স্পন্দন।
তিনি আরো বলেন, মৈশাদী ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাস চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে। কমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া করার জন্য বিভিন্নভাবে উৎসাহ দেয়া হয়েছে। ইউনিয়নে যাতে বাল্য বিয়ে না হয় সেজন্য ওয়ার্ডে ওয়ার্ড কমিটি রয়েছে।
মনিরুজ্জামান মানিক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির কল্যাণে মৈশাদীতে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। মৈশাদীতে ব্যাপকহারে বয়স্ক ভাতা, পঙ্গুভাতা, বিধবা ভাতা, ভিজিএফ’র কার্ড দেয়া হয়েছে। মৈশাদীতে স্বাধীনতার পর এ সরকারের আমলে ব্যাপক রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। মৈশাদীর উন্নয়নের জন্য সব সময় ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা তিনি কামনা করেন তিনি।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মৈশাদী ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ ও বাউন্ডারী নির্মাণে মতবিনিময়
