ফরিদগঞ্জ চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন আ.লীগের সভাপতি রুহুল আমিন জমাদারের মৃত্যু

 

 

ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন জমাদার আর নেই। তিনি রোববার (৮ নভেম্বর) বিকালে চাঁদপুরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল (ইন্নালিল্লাহে……রাজেউন) করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জানা গেছে, রোববার বিকালে বাসায় রুহুল আমিন জমাদারের হঠাৎ বুকে ব্যথা অনুভব হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে রুহুল আমিন জমাদারের মৃত্যুতে ফরিদগঞ্জের সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাফাজ্জ্বল হোসেন বাচ্চু প্রমুখ শোক প্রকাশ করেছেন।

৯ নভেম্বর, ২০২০।