ফরিদগঞ্জ পৌরসভার জনগুরুত্বপূর্ণ সড়কের কাজ পরিদর্শনে মেয়র মাহফুজুল হক

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌরসভার জনগুরুত্বপূর্ণ সড়ক চাঁদপুর-রায়পুরের লিংক সড়ক পরিদর্শন করেন পৌর মেয়র মো. মাহফুজুল হক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক আরসিসি ঢালাইকরণ নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল সড়কের কাজটি আরসিসি দিয়ে ঢালাইকরণ নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান।
এসময় রাস্তার গুণগত মান ঠিক রাখার লক্ষ্যে মেয়র মাহফুজুল হক নিজেই রাস্তাটির তদারকি করেন। ঠিকাদার প্রতিষ্ঠান সঠিকভাবে কাজটি সম্পন্ন করে কি-না সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ করেন তিনি। রাস্তাটি কাজ যাতে টেকসই হয় সে বিষয়ে নজর রাখার নির্দেশ প্রদান করেন মেয়র। পরে ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পাভেল পাটোয়ারীকে কাজের গুণগত মান ঠিক রাখার আহ্বান জানান।
এদিকে পৌরসভার নগর উন্নয়ন প্রকল্পের-২ আওতায় ১১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ৯৫ মিটার রাস্তাটি আরসিসি দ্বারা ঢালাইকরণ চলছে।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুন্নবী, কার্য সহকারী প্রকৌশলী শরীফ হোসেন প্রমুখ।
২৯ জুলাই, ২০২০।