ফরিদগঞ্জ পৌরসভার প্রথম সভা অনুষ্ঠিত

আধুনিক পৌরসভা হিসেবে রূপান্তরিত করবো
……….মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত পৌর পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখতে নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, ফরিদগঞ্জ পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে রূপান্তরিত করবো। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সবার আগে ওয়ার্ড কাউন্সিলরদের বেশি সহযোগিতা প্রত্যাশা করছি। কারণ তারাই প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধি, তারা জানে তাদের নিজ-নিজ ওয়ার্ডের সমস্যাগুলো কি কি। আমি আপনাদের কথা দিচ্ছি এখন থেকে পৌরসভার সব কর্মকাণ্ড বিষয়ে পৌরসভার কাউন্সিলরা জানবেন। তারা উন্নয়ন কর্মকাণ্ডে যাতে এগিয়ে আসতে পারেন এই জন্য আমরা সমন্বিত পরিকল্পনা নিবো। তবে অবশ্যই একই সাথে পৌরবাসীকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। অতীতে কি হয়েছে তা না ভেবে আমাদের সহযোগিতা করুন। অবশ্যই এর সুফল পাবেন।
পৌর সচিব একেএম খোরশেদ আলমের পরিচালনায় এসব বক্তব্য রাখেন কাউন্সিলর আমিনুল হক, আব্দুল হাসেম, জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, আ. মান্নান পরান, জাহিদুল ইসলাম, মাজহারুল আলম, মোহাম্মদ হোসেন, জাকির হোসেন গাজী ও সাজ্জাদ হোসেন টিটু, সংরক্ষিত আসনের কুসুম বেগম, খোতেজা বেগম ও সেলিনা আক্তার যুথী।
২৫ মার্চ, ২০২১।