আজ থেকে নৌকার সব দায়দায়িত্ব আপনাদের
…….. আবুল খায়ের পাটওয়ারী
নবী নোমান
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠনকল্পে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, আমি জ্ঞান হওয়ার পর থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। দলের দুর্দিন সুদিন কোন সময়েই নিজের কথা ভাবিনি। জাতীয় স্থানীয় সকল নির্বাচনে দলের প্রার্থীর বিজয় নিশ্চিতে কাজ করেছি। দলের বাইরে কোন দিন যাইনি। জীবনের শেষ সময়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। মেয়র পদে নির্বাচনের দলীয় প্রতিক নৌকা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা আমি আপনাদের হাতে তুলে দিলাম। আজ থেকে নৌকার সব দায়দায়িত্ব আপনাদের। সে হিসেবে কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে আগামি ১৪ ফেব্রুয়ারি আপনাদের নৌকাকে বিজয় বন্দরে পৌঁছাবেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির বেপারীর সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ সভাপতি রাশেদ হোসেনের পরিচালনায় ও সন্ধ্যায় ৪নং ওয়ার্ডের শাহজাহান কবির উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন দিদারের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক হাজি কামরুল হাসান সউদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান তালুকদার, আব্দুর রহমান বাবলু, যুগ্ম-সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, সাংস্কৃতিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সদস্য কামাল হোসেন মিয়াজী, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, সদস্য সিদ্দিকুর রহমান, ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার সরোয়ার হোসেন, সাবেক ডেপুটি কমাণ্ডার আলী আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, পৌর যুবলীগের সভাপতি আব্দল গাফ্ফার সজিব, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আলমগীর পাটওয়ারীসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৩০ জানুয়ারি, ২০২১।
