আবু তালেব সরদার
সত্যের শক্তিতে ফরিদগঞ্জ পৌরবাসীর মননে আস্থা রেখে সম্ভাব্য নৌকা প্রতীকের মেয়র প্রার্থী খলিলুর রহমান। তিনি ফরিদগঞ্জ পৌর এলাকার চরসাফুয়া সমিদ পন্ডিত বাড়ির মুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামী লীগ নেতা এক সময়কার ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ। তিনি বর্তমান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও তিনি ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার প্রয়াত মুক্তিযোদ্ধা কর্নেল আবু ওসমান চৌধুরীর সহচর হাজি আব্দুল আউয়ালের ৬ষ্ঠ ছেলে খলিলুর রহমান।
ফরিদগঞ্জ আগামি পৌর মেয়র নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে চষে বেড়াচ্ছে। মুক্তিযোদ্ধা হাজি আব্দুল আউয়ালের ৭ ছেলে। তারা সবাই আওয়ামী পরিবারের সন্তান। মেয়র প্রার্থী খলিলুর রহমান ২০১৬ সালে পৌরসভা ৬নং ওয়ার্ডের বিপুল ভোটে কাউন্সিলর পদে নির্বাচিত হন। তারপর তিনি পৌরসভার প্যানেল চেয়ারম্যান হিসেবে কাউন্সিলরদের কণ্ঠভোটে নির্বাচিত হন। তিনি ঐ ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন।
মেয়র প্রার্থী খলিলুর রহমানের বড় ভাই হারুন অর রশিদ ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মেঝ ভাই আঃ আখের গ্রীস প্রবাসী আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছে। এ ছাড়া প্রার্থী খলিলুর রহমানের পিতা ১/১১ সময় ফরিদগঞ্জ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমান খলিলুর রহমান পৌর এলাকার গণমানুষের নিপুন ভালবাসাকে সামনে রেখে প্যানেল মেয়র থেকে আগামী পৌর নির্বাচনে মেয়র প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। সাদা মনের এ সৌকস নেতা খলিলুর রহমান ফরিদগঞ্জ পৌরসভা এলাকায় সর্বস্তরের মানুষের কল্যানে এবং ফরিদগঞ্জ পৌরসভার রাজনীতির অঙ্গনে নীল, লাল, গোলাপী রংয়ের রাজনীতিমুক্ত একটি সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন। স্বপরিচিত পিতা আ, আউয়াল হাজীর চিরচেনা মুখে ঐতিহ্য লালন করে আসছে তারা।
প্রার্থী খলিলুর রহমান ২০১৬ সালে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন। তাই আগামি নির্বাচনেও ভোটারদের মন কেড়ে বিজয়ের উপর আস্থা রেখে নৌকার প্রতীক ফেলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ইতোমধ্যে মেয়রপ্রার্থী খলিলুর রহমান তার যোগ্যতা, দক্ষতা পাশাপাশি পৌরবাসীর কাছে একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত হন। কিছু মানুষ মরেও মরে না, তার কর্মের মধ্যে বেঁচে থাকে। ফরিদগঞ্জ মেয়র প্রার্থী খলিলুর রহমান তদান্তদিন থেকে সামাজিক, রাজনৈতিকভাবে পরিবারটি এ যাবত কালে স্বার্থান্বেষী বা কোন স্বেচ্ছাচারিতার আভাস পাওয়া যায়নি। খলিলুর রহমান ফরিদগঞ্জ অধিকার বঞ্চিত পৌরবাসীর কাজ করার অঙ্গীকার নিয়ে সবার সানুগ্রহ ও দোয়া কামনা করছি।
১৬ নভেম্বর, ২০২০।
