ফরিদগঞ্জ পৌর আ.লীগের বিশেষ বর্ধিত সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য লোককে মনোনয়ন দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন
……. ডা. হারুনুর রশিদ সাগর
ফরিদগঞ্জ ব্যুরো
পৌরসভা নির্বাচন উপলক্ষে সোমবার (২৫ জানুয়ারি) বিকালে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মেয়র মাহফুজুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামাল পাঠান, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান রাজা পাটওয়ারী, কামাল মিয়াজী, ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবুল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা শাখার সম্পাদক কামরুল হাসান সউদ, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহবুব মোর্শেদ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা।
এসময় বক্তারা বলেন, আগামি ১৪ ফেব্রুয়ারির পৌরসভা নির্বাচনে আবুল খায়ের পাটওয়ারী শুধু একা নৌকার কান্ডারী নন। আমরা যারা পৌরসভা বিভিন্ন ভাবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃত্ব দেই, প্রত্যেকেই এই নৌকার কাণ্ডারি। কারণ আমাদের দলের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে দলীয় মনোনয়ন দেয়ার মাধ্যমে আমাদের সবাইকে সম্মানিত করেছেন। তাই আমাদের সবার গুরুদায়িত্ব হবে তার বিজয় নিশ্চিত করা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। মেয়র পদে তাই সর্বোচ্চ লোকজন দলীয় মনোনয়ন চেয়েছেন। আমাদের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য লোককে মনোনয়ন দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। ইতোমধ্যেই প্রায় সব মনোনয়ন প্রত্যাশীরা মনোনীত প্রার্থীর সমর্থনে মাঠে নেমেছেন। অনেকেই দলের সভাগুলোতে আসছেন। বাকিরা দ্রুতই যোগ দিবেন, কোন দ্বিধা-দ্বন্দ্ব নয়।
বর্ধিত সভায় ওয়ার্ড, পৌর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৬ জানুয়ারি, ২০২১।