ফরিদগঞ্জ পৌর আ.লীগের সভাপতি মোহাতারসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

ফরিদগঞ্জ ব্যুরো
দীর্ঘদিন যাবত জুয়া খেলাসহ নানা অপকর্মের সাথ সম্পৃক্ত পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিআরডিবি’র চেয়ারম্যান মোতাহার হোসেন রতনসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে খেলা অবস্থায় বিআরডিবি কার্যালয় থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে বেশ কিছু নগদ টাকা ও খেলার সামগ্রী উদ্ধার করে।
পুলিশের এসআই আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের পাশে বিআরডি কার্যালয় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটক অপর আসামিরা হচ্ছেন- কেরোয়া গ্রামের আনোয়ার, বড়ালী গ্রামের বিল্লাল হোসেন ও দক্ষিণ কাছিয়াড়ার মামুনুর রশিদ।
উল্লেখ্য, এই চক্রটি দীর্ঘদিন যাবাত দিনে ওয়াপদার একটি কক্ষে এবং রাতে নিরাপদে বিআরডিবি কার্যালয়ে জুয়া খেলার উৎসবে মেতে দিন কাটাতো।