আবু তালেব সরদার
গত মঙ্গলবার সকাল ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জের নৌকা প্রতীকের মেয়র
প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সমর্থনে ফরিদগঞ্জ পৌর এলাকায় ও বাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নৌকার পক্ষে গণসংযোগ ও এক পথসভা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ নেতা হাজি শফিক, কামরুজ্জামান সবুজ ও আকবর হোসেন মনির নেতৃত্বে এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তসলিম উদ্দিন, কেন্দ্রীয় বন ও পরিবেশ সম্পাদক হারেছ হোসেন সাগর, সদস্য মহিউদ্দিন খোকা, জাফর ইকবাল মুন্না, জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান টুটুলসহ ফরিদগঞ্জ পৌরসহ ১৬টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা আগামি ১৪ ফেব্রুয়ারি নৌকা প্রতীকের পক্ষে কাজ করার দৃঢ় মত ব্যক্ত করেন।
১১ ফেব্রুয়ারি, ২০২১।
