নৌকার বিজয়ে যুবলীগ অতন্দ্রপ্রহরী হিসেবে কাজ করবে
…….. আবুল খায়ের পাটওয়ারী
নবী নোমান
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত অনুষ্ঠিত হয়েছে। সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা
আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, আওয়ামী যুবলীগ আজ নির্বাচনকে সামনে রেখে যেই আয়োজন করেছে, তাতে আমি উচ্চসিত। আশা করছি আমাদের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যাবে। আমি ছাত্রলীগের ফরিদগঞ্জ উপজেলার সভাপতি ও যুবলীগেরও প্রতিষ্ঠাতা সভাপতি। তাই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সামনে দেখে আমার রক্ত এখনো টগবগ করে। সবার মনে রাখতে হবে, ছাত্রলীগ ও যুবলীগই হলো আওয়ামী লীগের প্রাণ। তাই যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে পৌর নির্বাচনে নৌকার বিজয়ের জন্য অতন্দ্রপ্রহরী হিসেবে কাজ করবে।
তিনি আরো বলেন, ফরিদগঞ্জ আওয়ামী পরিবারের সবাই যদি এক ও ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোন অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমাদের মধ্যকার বিভক্তি তাদের সুযোগ করে দিচ্ছে। আশা করি পৌর নির্বাচনকে সামনে রেখে সবাই যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছে, তাতে বিএনপি-জামায়াতের প্রেতাত্মারা পালাতে বাধ্য হবে। আমি দলের জন্য নিবেদিত, যৌবনকাল থেকে শুরু করে আজ এই বৃদ্ধ বয়সেও দলের আদর্শচ্যুত হইনি। সেই বিশ^াস থেকেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী করেছেন। আশা করছি, আওয়ামী যুবলীগসহ সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে অগ্রণী ভূমিকা পালন করবেন।
যুবলীগের নতুন কার্যালয়ে উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন বিচক্ষণ ব্যক্তি। তিনি পৌরসভা নির্বাচনে এমন একজন ব্যক্তিকে মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়েছেন, যিনি একজন নিখাঁদ আওয়ামী লীগার এবং বীর মুক্তিযোদ্ধা। তাই এই ত্যাগী ও মৃত্যুঞ্জয়ী নেতাকে ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আজকের এই বিশেষ সভার মাধ্যমে, যুবলীগের সব সদস্য এবং সংসদ সদস্যের সব ইউনিয়নের প্রতিনিধি, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সবাই একযোগে মাঠে কাজ শুরু করুন। আমাদের মনে রাখতে হবে, একটি চক্র নৌকা নয়, কাউন্সিলদের নিয়েই কাজ করছেন। এসব চলবে না। আমাদের প্রতিক একটাই, সেটি নৌকা। আমরা কাউন্সিলদের জন্য নৌকার কোন ক্ষতি হতে দিবো না। আবুল খায়ের পাটওয়ারীর নৌকা বিজয় করার দায়িত্ব এখন আমাদের সবার।
যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আল আমিনের সঞ্চালনায় সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল পাটওয়ারী, যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাচ্চুম, কামরুল হাছান সাউদ, খলিলুর রহমান, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফ্ফার সজিব। সভায় উপজেলা ও পৌর যুবলীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নৌকার সমর্থনে যুবলীগের উদ্যোগে একটি বিশাল মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
৩১ জানুয়ারি, ২০২১।
