ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন


প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল শনিবার জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের স্বাক্ষরে ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
ঐ কমিটির আহ্বায়ক মো. আমানত গাজী ও ১নং যুগ্ম-আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। যুগ্ম-আহ্বায়করা হচ্ছে- মো. নাছির উদ্দিন পাটওয়ারী, মো. আরিফুর রহমান, মো. ইসমাইল হোসেন সোহেল, মো. আমির হোসেন পাটওয়ারী, মো. মনিরুল হক খান, মো. জামাল হোসেন ও মো. ইমান হোসেন এবং চৌত্রিশ সদস্য করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলুর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

২৯ সেপ্টেম্বর, ২০১৯।