ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংর্বধনা দিয়েছেন রূপসা জমিদার পরিবারের অন্যতম সদস্য ও বর্তমান মোতয়াল্লী সৈয়দ মেহেদী হাসান চৌধুরী। মঙ্গলবার রাতে সৈয়দ মেহেদী হাসান চৌধুরী তার রূপসা বাজারস্থ তার নিজ বাস ভবনে সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সমাজের দর্পন সংবাদকর্মীরা। ফরিদগঞ্জ উপজেলাবাসী হিসেবে আমি দায়িত্ববোধ থেকেই আজ নবনির্বাচিত নেতৃবৃন্দকে একটু সম্মান জানানোর প্রয়াস করেছি। আমি ইতিপূর্বে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাথে ছিলাম। ভবিষ্যতে থাকবো।
এসময় তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী ভবনের উপজেলা সদরে একখ- জমি প্রদানের ঘোষনা দিয়ে বলেন, গণমাধ্যম কর্মীদের ঠিকানা প্রেসক্লাবের স্থায়ী ঠিকানা না হলে চলে না। এসময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরুক আহমেদ, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী এবং নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম পাঠান।
এসময় উপস্থিত ছিলেন নয়া কমিটির সহ-সভাপতি মশিউর রহমান, একেএম সালাউদ্দিন, যুগ্ম-সম্পাদক নরায়ন রবিদাস, ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিল হাসান, কোষাধ্যক্ষ আক্তার হোসাইন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
এর আগে সৈয়দ মেহেদী হাসান চৌধুরী নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন।
০৭ জুলাই, ২০২৩।
