সভাপতি কামরুজ্জামান ও সেক্রেটারী লিটন
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটি নির্বাচন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন। শুক্রবার (১২ জুন) দিনব্যাপী অনুষ্ঠিত ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রি-বার্ষিক সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।
এর আগে প্রথম অধিবেশনে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবের পরিবর্তে সঞ্চিত অর্থ সদ্যপ্রয়াত সাংবাদিক আবুল হাসনাতের পরিবারের সদস্যের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও শিউলী হরি।
পরে সাধারণ সভায় সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ে নুরুন্নবী নোমানের সভাপতিত্বে সভাপতি পদে দু’জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। গোপন ভোটে সভাপতি পদে কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে আব্দুস ছোবহান লিটন নির্বাচিত হন।
১৩ জুন, ২০২০।
