ফরিদগঞ্জ ব্যুরো
বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কাউছার আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে মহিলা অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
০৯ আগস্ট, ২০২০।
