ফরিদগঞ্জ ব্যুরো
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও মেয়র প্রার্থী আকবর হোসেন মনিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার চরবসন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকবুল হোসেন হাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আকবর হোসেন মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. তাকদীর হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বেপারী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হায়দার পাঠান টিপু, আওয়ামী লীগ নেতা আ. ছাত্তার মিয়াজী, পৌর যুবলীগ নেতা আরিফ হোসেন বেপারী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম, পৌর যুবলীগ নেতা জসিম উদ্দিন, সাহাদাত হোসেন টুটুল, কাউছার, ইমাম হোসেন রিপন, মাসুদ আলম কালু, পৌর ছাত্রলীগ নেতা আল-আমিন, নাবিল, মেহেদী হাছান শুভ, সাইফুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।
২১ সেপ্টেম্বর, ২০২০।
