আবু তালেব সরদার
ফরিদগঞ্জের পাইকপাড়া ইউনিয়নের শাশিয়ালী গ্রামের কবিরাজ বাড়িতে নিজের বাগান বাড়ি দেখতে গিয়ে এক দুষ্কৃতকারীর হাতে প্রবাসীর স্ত্রী জোছনা বেগম ও ছেলে মেয়ে আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
সরজমিনে গিয়ে জানা গেছে, শাশিয়ালী কবিরাজ বাড়ীর প্রবাসী শাহজাহানের স্ত্রী জোছনা বেগম বাড়ির পাশে তার স্বামীর জায়গা-জমি ও নারকেল সুপারির বাগান গত ১৮ সেপ্টেম্বর সকালে দেখতে যায়। এ সময় ঐ বাড়ির বখাটে মোস্তফা নামে এক ব্যক্তি জোসনা বেগমকে পূর্ব শত্রুতার জের ধরে পথ অবরুদ্ধ করে এবং তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। মোস্তফাকে গালাগাল বন্ধ করতে বললে সে এলোপাতাড়ি জোছনা বেগমকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে মাটিতে ফেলে রাখে। এ সময় জোছনার ছেলে মো. সবুজ ও মেয়ে লাভলী বেগম মাকে বাঁচাতে এলে বখাটে মোস্তফা ও তার ছেলে ইব্রাহিম, সজীব, জোছনার ছেলে মো. সবুজ ও লাভলীকে একই অবস্থায় পিটিয়ে জখম করে। পরে প্রতিবেশী মো. এরশাদ, কাউছার, পারভীনসহ জোছনা, লাভলী, সবুজকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় জোছনা বেগম বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর বখাটে মোস্তফা, ইব্রাহিম ও সজীবের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
এছাড়া বখাটে মোস্তফার পূর্বে সন্ত্রাসী কার্যকলাপের জন্য প্রবাসীর স্ত্রী জোছনা বেগম বখাটে মোস্তফার বিরুদ্ধে চাঁদপুরে মামলা দায়ের করে। যার নং- জি.আর ২৫৮/১৯ ও সাত ধারা ৫০৪/১৯ মামলা চলমান।
২৭ সেপ্টেম্বর, ২০২০।
