বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করাই হোক মুজিব বর্ষের মূল্য লক্ষ্য …..চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করাই হোক মুজিব বর্ষের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে দেশপ্রেম নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। পাশাপাশি দেশবিরোধী ও চক্রান্তকারীদের গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকতে হবে। আসুন আমরা সবাই মুজিববর্ষ উদযাপনে শামিল হই। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। এসব উন্নয়নের বিষয়ে জনগণকে অবহিত করা দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য।
তিনি গতকাল বুধবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। জেলা পরিষদের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ রওনক আরা রত্না, সদস্য মো. আল-আমিন ফরাজী, মো. নুরুল ইসলাম পাটওয়ারী, মো. মুকবুল হোসেন মিয়াজী, এস এম আল মামুন সুমন, মো. মশিউর রহমান মিটু, মো. রফিক আহমেদ তালুকদার, মো. বিল্লাল হোসেন, মো. তুহিন খান, মো. জোবায়ের হোসেন, মো. সালাউদ্দিন, জোবেদা মজুমদার খুশি, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক ইকবাল হোসেন, সার্ভেয়ার নাসির উদ্দিন, প্রধান সহকারী মজিবুর রহমান, উচ্চমান সহকারী আ. কুদ্দুছ ভাট প্রমুখ।