বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও স্বদেশের সাংস্কৃতিক পরিবেশনা

স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের বিজয় মেলায় গতকাল সোমবার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে রাত ৮টায় জাতীয় শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের আগে বিজয় মেলার পক্ষ থেকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরন, বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ, ইঞ্জি. সফিকুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরীসহ আরো অনেকে।
একই সাথে জাতীয় পর্যায়ে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্চ পদকপ্রাপ্ত দীপা রায় চৈতি, রাজ নন্দিনী সরকার, দোলা দাস দেওয়ান, ঐশী ও অর্নপূর্ণা রায় পাপেলকে পদক ও সনদ প্রদান করা হয়। একই সাথে তাদের অভিভাবক হিসেবে মাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সবশেষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দীপা রায় চৈতি, রাজনন্দিনী সরকার, দোলা দাস দেওয়ান, ঐশী, ফাওমি, সীমান্ত, মেধা, তিথি ঘোষ, রিয়া চক্রবর্তী, আকলিমা, ইফনাতুন নুশাদী, পিতু দাস, জয়া সরকার। আবৃতি পরিবেশন করে নিশি ও নবনিতা রায় চৌধুরী। নৃত্য পরিবেশন করে আরিফ, কুহু, দোলা, অর্নপূর্ণা রায় পাপেল, মৌমিতা, আকলিমা, রিজভী, স্নেহা, হিয়া ও প্রিয়তা। সংগীত পরিচালনায় ছিলেন রঞ্জন সূত্রধর ও নৃত্য পরিচালনায় ছিলেন সোমা দত্ত।
এর আগে সন্ধ্যা সাড়ে ৫টায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় আরো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর পুরাণবাজার স্বদেশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় তা অনুষ্ঠিত হয়। সংগঠনের অধ্যক্ষ মনোজ আচার্যীর পরিচালনায় সংগীত পরিবেশন করে মধুরিমা আচার্যী, মুনা সাহা, অনুরুদ্ধ গোস্বামী, প্রাপ্তি ঘোষ, তিথি সরকার, উপমা সাহা, পূজা, শ্রাবন, রাজশ্রী। নৃত্য পরিবেশন করে প্রাপ্তি ঘোষ, রাজশ্রী, মধুরিমা আচার্যী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জয় চক্রবর্তী। বিজয় মেলার পক্ষ থেকে সংগঠনের কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরন ও মহাসচিব হারুন আল রশীদ।