
আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ সাবেক উপাধ্যক্ষ
স্টাফ রিপোর্টার
আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ সাবেক উপাধ্যক্ষ ও জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রিয় সহকারী সেক্রেটারী জেনারেল মুুক্তিযোদ্ধা অধ্যক্ষ এবিএম আব্দুল আউয়াল পাটওয়ারীর দাফন সম্পন্ন হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০টার চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর আল আমিন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ কন্যা নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার বিকেল বাদ আছর চাঁদপুর নিউ ট্রাক রোডস্থ মস্তান বাড়ির সামনে আল আমিন মডেল মাদ্রাসার মাঠে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় ইমামতি করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর খাজা অলি উল্যাহ। জানাযা শেষে মরহুমকে মস্তান বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার আগে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যক্ষ মাও. আব্দুর রহিম পাটওয়ারী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবুর রহমান, মরহুমের ছেলে অ্যাড. হাসান মাহমুদ, সাবেক আমীর এএইচ আহমদ উল্যাহ মিয়া, সেক্রেটারী মাও. বিল্লাল হোসাইন মিয়াজী, মদিনা বিশ্ববিদ্যালয়ের মুবাল্লিগ আনম নুরুল ইসলাম মাদানী, কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা পরিষদের দপ্তর সম্পাদক শামছুদ্দীন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, বিএনপির নেতা খলিলুর রহমান গাজী প্রমুখ।
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুস শুক্কুর মস্তানের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. শাহজাহান মিয়া, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাও. আবুল হোসাইন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মীর হোসাইন, চাঁদপুর শহর জামায়াতের আমীর মো. শাহ আলম, সেক্রেটারী সাইফুল আলম, অ্যাড. শেখ ছালেহ, সদর উপজেলা জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম প্রধান, সেক্রেটারী নাছির উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. ইউনুস হেলাল, অনলাইন দুর্বার নিউজ ২৪ ডটকম’র সম্পাদক বি এম হারুন উর রশিদ, আদর্শ একাডেমী ফরিদগঞ্জের অধ্যক্ষ হারুন আর রশীদ, অ্যাড. মো. শাহজাহান খান, অ্যাড. কাদের খান, আল কাইসার মাদ্রাসার অধ্যক্ষ গোলাম ফারুক ইয়হ ইয়া প্রমুখ।
উল্লেখ্য, মুুক্তিযোদ্ধা অধ্যক্ষ এবিএম আব্দুল আউয়াল পাটওয়ারী দীর্ঘদিন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি দৈনিক চাঁদপুর দিগন্ত ফাউন্ডেশনের নির্বাহী সদস্য, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের চট্টগ্রাম ও চাঁদপুর জেলা শাখার সেক্রেটারীর দায়িত্বে ছিলেন। তিনি শাহরাস্তির একটি স্কুলে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়া বহু প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন।
