বলাখাল আর.জে সপ্রাবি’র কমিটি গঠন


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌরসভাধীন ২নং ওয়ার্ডের বলাখাল আর.জে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয়ের অফিস কক্ষে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের উপস্থিতিতে আলোচনার ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সভাপতি রাধাকান্ত রাজু এবং পরিচালনা করেন প্রধান শিক্ষক মনোয়ারা বেগম।
এতে সভাপতি পদে মো. ফরিদ আলম, সদস্য সচিব মনোয়ারা বেগম, সহ-সভাপতি অদৈত্য চন্দ্র দাস, বিদ্যোৎসাহী সদস্য রুজিনা আক্তার, ভূমি দাতা সুখেন্দু নারায়ন রায় সুন্টী চৌধুরী, জনপ্রতিনিধি কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, শিক্ষক জাকির হোসেন, অভিভাবক সদস্য রাধাকান্ত রাজু, স্বপ্না সাহা, একাদশী রানী, শিক্ষক প্রতিনিধি জোহরা বেগম নির্বাচিত হন।

২৫ আগস্ট, ২০১৯।