
স্টাফ রিপোর্টার
‘প্রতিদিন সঞ্চয় করি সুখী সমৃদ্ধি জীবন গড়ি’ এ শ্লোগানে চাঁদপুর সদর উপজেলা লক্ষ¥ীপুর ইউনিয়ন বহরিয়া বাজার ডাচ বাংলা ব্যাংকিং এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বহরিয়া বাজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান।
প্রফেসর মো. মামুনুর রশিদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা ডাচ-বাংলা ব্যাংকিং শাখার এভিপি এন্ড আরএম মো. মোজাফফর হোসেন, ডাচ বাংলা ব্যাংকিং চাঁদপুর জেলার শাখার এরিয়া ম্যানেজার মো. শাখাওয়াত হোসেন, সেলস ম্যানেজার রতন কবির মৃধা, ইনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি খোকন রাঢ়ী, বহরিয়া ডাচ-বাংলা ব্যাংকিং শাখার প্রোপাইটর মো. ইউছুফ খান।
এসময় উপস্থিাত ছিলেন হাজি নান্নু শেখ, জলিল মেম্বার, মো. সফিউল্ল্যাহ, জুয়েল হোসেন খান, মো. মিরাজসহ বহরিয়া বাজারের ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বহরিয়া রশিদিয়া মাদ্রাসার মুহ্তামিম মাও. আ. বাকী।
