বাংলাটিভি’র প্রতিনিধি মানিকের মৃত্যুতে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শোক

প্রেস বিজ্ঞপ্তি
বেসরকারি টিভি চ্যানেল বাংলাটিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি মো. মানিক পাটওয়ারীর মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের সভাপতি একে আজাদ ও সাধারণ সম্পাদক তালহা জুবায়ের শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।