বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফরিদগঞ্জের শামীমকে অভিনন্দন

 

ফরিদগঞ্জ ব্যুরো

টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়ে আন্তর্জাতিক পর্যায় চাঁদপুর জেলার প্রথম ক্রিকেটার হিসেবে  জাতীয় দলে পা রাখলো ফরিদগঞ্জ উপজেলার গর্ব শামীম হোসেন। এ সুখর মুহূর্তের মধ্যে পুরো ফরিদগঞ্জে ছড়িয়ে পড়লে উল্লাসে ফেটে পড়ে শুধু ফরিদগঞ্জবাসীই নয় পুরো চাঁদপুরবাসী।

এ নিয়ে, ছোট-বড় সবার ফেসবুক, টুইটার সামাজিক যোগাযোগসহ বিভিন্ন গণমাধ্যমগুলোতে শামীমকে দেওয়া অভিনন্দন বার্তায় এখন এই অঞ্চলের আকাশ-বাতাস মুখরিত।

এদিকে ফরিদগঞ্জ উপজেলার কৃতী ক্রিকেটার শামীম হোসেন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় ফদিরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিউলী হরি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

২৪ জুন, ২০২১।